স্মার্ট POS সফটওয়্যারের সাহায্যে কীভাবে ইনভেন্টরি চুরি রোধ করবেন
ইনভেন্টরি চুরি ব্যবসার জন্য মারাত্মক ক্ষতির কারণ। জানুন কীভাবে আধুনিক POS এর মাধ্যমে এটি রোধ করা যায়।
কর্মচারীদের সঠিক ভূমিকা এবং অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে অভ্যন্তরীণ চুরি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। সঠিক হিসাব এবং মনিটরিং না থাকলে ব্যবসার বড় ক্ষতি হতে পারে।
MRKS POS-এর উন্নত অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাক্টিভিটি লগ এবং শিফট ক্লোজার ফিচারের মাধ্যমে আপনি সহজেই চুরি রোধ করতে পারেন।
রোল-বেসড অ্যাক্সেস কন্ট্রোল (RBAC)
সব কর্মীর ডিসকাউন্ট দেওয়া বা স্টক এডিট করার ক্ষমতা থাকা উচিত নয়। সিস্টেমের মাধ্যমে শুধু ম্যানেজারদেরই বিশেষ ক্ষমতা দেওয়া যায়।
বিস্তারিত অডিট ট্রেইল
ক্যাশ ড্রয়ার বিনা কারণে খোলা বা কোনো পণ্য ডিলেট করা—সবকিছুর রেকর্ড সময় ও কর্মীর আইডিসহ সিস্টেমে থেকে যায়। ফলে কোনো সন্দেহজনক কাজ লুকিয়ে রাখা সম্ভব হয় না।
ব্লাইন্ড শিফট ক্লোজার
শিফট শেষে ক্যাশ ড্রয়ারে ঠিক কত টাকা আছে তা সিস্টেম কর্মীকে না জানিয়ে, কর্মীকে টাকা গুনে ইনপুট দিতে বাধ্য করে। এতে চুরি বা টাকার হিসেবে গড়মিল সহজে ধরা পড়ে।